Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

বাবাকে খাবার দিয়ে ফেরা হলো না স্কুলছাত্র শাকিবের

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বাবাকে খাবার দিয়ে ফেরা হলো না স্কুলছাত্র শাকিবের

কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ট্রলির ধাক্কায় শাকিব হোসেন (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কৈপাল হিসনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামের আকবর মণ্ডলের ছেলে এবং তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবাকে খাবার দিয়ে স্কুলছাত্র শাকিব হোসেন সাইকেল চালিয়ে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী স্যালো ইঞ্জিন চালিত ইটভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনার বিষয় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, দুর্ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রলিটিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।