বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে‘বৃক্ষরোপণ কর্মসূচি’ পালন করা হয়েছে। সোমবার (৫ জুন) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস।
বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মার সভাপতিত্বে এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক প্রমুখ সহ ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা বলেন, পরিবেশ দিবসে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে ফলজ, বনজ, ঔষধিগুণ সম্পন্ন বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
তিনি আরো জানান, বান্দরবানের কেরানীহাট সড়কে দু'পাশ ছাড়াও জেলা সদরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করবে বান্দরবান জেলা ছাত্রলীগ।





