Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে ৩ শ্রমিককে অপহরণের অভিযোগ

admin • 22 Jul 2023, 08:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বান্দরবানে ৩ শ্রমিককে অপহরণের অভিযোগ

বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের ডাক বাংলো এলাকা থেকে ৩ শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে নির্মাণাধীন একটি সড়ক সেতুর লেবার শেড থেকে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের নিয়ে যাওয়ার অভিযোগ।

প্রথমদিকে অপহরণের খবর গোপন রাখা হলেও শনিবার বিকেলে বিষয়টি জানাজানি হয়। অপহৃত শ্রমিকরা হচ্ছেন রবিউল ইসলাম (২০), ইমাম হোসেন (২০) ও মো. ইসমাইল হোসেন (২১)। তবে কারা তাদেরকে অপহরণ করেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।

ওই নির্মাণ কাজের ঠিকাদার মো. মিশু জানান, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে খবর পাঠিয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, অপহরণ এবং তাদের মধ্য থেকে একজনকে ছেড়ে দেওয়ার কথা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু এখনো বিস্তারিত খবর পাওয়া যায়নি।

এদিকে বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুছলেহ উদ্দিন চৌধুরী বলেন, ওই সড়ক সেতু নির্মাণ ঠিকাদ দীর্ঘদিন থেকে কাজ অসমাপ্ত অবস্থায় দীর্ঘদিন থেকে কাজ বন্ধ।

লেবার শেডে কোনো লোক থাকার কারণ নেই। ঘটনাটি কতটা সত্য তা আমি জানি না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।