Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
জেলার খবর

বান্দরবানে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বান্দরবানে ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়িতে অজ্ঞাতপরিচয় তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে পাইক্ষ্যংপাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। উভয় পক্ষের গোলাগুলির মধ্যে এ তিনজন নিহত হতে পারেন।

 

রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যংপাড়া থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।

 

বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে বলেন, মরদেহগুলো রোয়াংছড়ি সদর থানায় নিয়ে আসা হচ্ছে। তাদের পরিচয় ও বিস্তারিত জানতে পুলিশ কাজ করেছে। শীঘ্রই বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।