বান্দরবানে সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২ অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। আটককৃকরা হলেন-মোঃ ছলিমুল্লাহ (৪২) ও মোঃ বাবুল হোসেন (২৬)
রোববার( ০৯ জুলাই) বিকেলে বান্দরবান সদর থানার এসআই (নিঃ) মোঃ জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২যুবক মোবাইলে অনলাইন জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে বান্দরবানে ২ এপিবিএন বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় পুলিশের অভিযানিক দল এলাকার আব্দুল হাকিমের বসত বাড়ির সামনে অভিযান চালিয়ে ২ অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
এসময় গ্রেপ্তারকৃতদের বান্দরবান মেঘলা ২ আর্মড ব্যাটালিয়ন পুলিশের ইন্টেলিজেন্স শাখায় এনে জিজ্ঞাসাবাদে প্রাথমিক পর্যায়ে অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন এ্যাপসের সত্যতা তাদের ব্যবহারিত মোবাইল ফোনে পাওয়া যায়। তবে ব্যবহারিত এ্যাপস গুলো হতে সাম্প্রতিক সময়ে তারা অনলাইন জুয়া খেলার কাজে জড়িত ছিল মর্মে সুনির্দিষ্ট কোন তথ্য না পাওয়ায় ২নং অভিযুক্ত ব্যাক্তির অসুস্থ অন্তঃসত্তা স্ত্রী থাকায় মানবিক কারণে তাদের নিজ নিজ অভিভাবক এবং ইউপি জনপ্রতিনিধি নিকট বিশেষ শর্ত সাপেক্ষে জিম্মায় প্রদান করা হয়।





