Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

admin • 07 Nov 2023, 07:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম জেবুন্নাহার আয়শার আদালত এ আদেশ দেন।

দণ্ডিত আসামি হলেন কবির হোসেন (৩৬)। তিনি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহোসনাবাদ গ্রামের নুর হোসেনের পুত্র। বর্তমানে বান্দরবান সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লেমুঝিরি আগাপাড়া এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ঘরের সামনে থেকে আসামি মো. কবির হোসেন শিশুকে মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে যায়। পরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষিতা শিশুর পিতা বাদী হয়ে দায়ের করা মামলায় পুলিশ আসামি কবির হোসেনকে গ্রেফতার করে। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত কবির হোসেন দোষী প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।