Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

বান্দরবানে পাহাড় ধসের ৪ দিন পর নারীর মরদেহ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বান্দরবানে পাহাড় ধসের ৪ দিন পর নারীর মরদেহ উদ্ধার

সবজি তুলতি গিয়ে বান্দরবানে পাহাড় ধসে নিখোঁজ হন ইউপি সদস্যের স্ত্রীর রিয়া রানী। আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনার ৪ দিন পর সদর উপজেলার কানাপাড়া নাঙ্গাঝিড়ি সাঙ্গু নদীর মুখ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান অং সাহ্লা মারমা জানান, মৃত রিয়া রানী তঞ্চঙ্গ্যা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অজিত তঞ্চঙ্গ্যার স্ত্রী।

পরিবার সূত্র জানায়, ৪ দিন আগে বাড়ির পাশে সবজি তুলছিলেন রিয়া রানী।

এসময় পাহাড় ধস হলে মাটিচাপা পড়েন তিনি। অনেক খোঁজাখুঁজির পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, বিকেল ৩টার দিকে কানাপাড়া নাঙ্গাঝিড়ি সাঙ্গু নদীর মুখ এলাকা থেকে রিয়া রাণী তঞ্চঙ্গ্যার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

জেলা দুর্যোগকালীন জরুরি সেবাকেন্দ্র জানায়, বান্দরবানে গত ৮ দিন ধরে টানা বৃষ্টিতে বন্যা ও পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু এবং একজন আহতের খবর পাওয়া গেছে।

এদের মধ্যে বান্দরবান সদরে ৫ জন, লামায় ২ জন, আলীকদমমে ২ জন ও নাইক্ষ্যংছড়িতে একজন মারা গেছেন। এ ছাড়া, বান্দরবান সদর এলাকায় এখনো একজন নিখোঁজ আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।