Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে শিক্ষা উপকরণ উপহার কর্মসূচী

admin • 21 Jul 2023, 09:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে শিক্ষা উপকরণ উপহার কর্মসূচী

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলার উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ উপহার কর্মসূচী পালন করা হয়েছে।

আজ ( ২১ জুলাই ) সকাল ১০ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম ছাত্রাবাস চত্বর, মুসাফির পার্কে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মানিত চেয়ারম্যান কাজী মজিবর রহমান, বান্দরবান জেলা নাগরিক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পিসিসিপি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ এবং পিসিসিপি বান্দরবান পৌর সভাপতি তানভীর হোসেন ইমন সহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নিরলস কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য করা হচ্ছে তা দূরীকরণে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি অনুরোধ করেন বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের ৬০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ সামগ্রী উপহার দেয়া হয়

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।