Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মশালা

admin • 28 May 2023, 09:52 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বান্দরবানে জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মশালা

বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস বাংলাদেশ এর জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মশালা" অনুষ্ঠিত  হয়েছে।

 

 রবিবার (২৮ মে) বেলা ১০ ঘটিকায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস বাংলাদেশ এর আয়োজনে ও বান্দরবান জেলা প্রশাসনের এর সহযোগিতায় জেলা প্রশাসন বান্দরবান কর্তৃক পরিচালিত বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে একটি "জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মশালা" অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় অত্র প্রতিষ্ঠানের কলেজ শাখার ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত কর্মশালায় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সমস্যা জলবায়ু সংকট ও এর মোকাবেলা এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

 

এতে উপস্থিত ছিলেন ইয়ুথনেট এর কেন্দ্রীয় টিম এর কমিউনিকেশন ও নেটওয়ার্ক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর জিমরান মোহাম্মদ সায়েক, ইয়ুথনেট বান্দরবান টিম এর সমন্বয়কারী সাজ্জাদ হোছাইন, সাবেক জেলা সমন্বয়কারী আসিফ ইকবাল এবং সদস্যদের মধ্যে জসীম উদ্দিন, মিনহাজুর রহমান,ইমরান হোসেন, তানভীর হোসেন ইমন, হাবীব আল মাহমুদ, দয়ীতা ভট্টাচার্য, মনজিলা ইয়াছমিন, রুমানা আক্তার, সাফাতুল ইসলাম, গোবিন্দ দাস এবং রকি দাশ সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।