Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

বাগেরহাটে বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বাগেরহাটে বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বাগেরহাটে আটকে রেখে দুই সপ্তাহ ধরে বিয়ের প্রলোভনে এক যুবতীকে (২১) ধর্ষণের ঘটনায় শেখ সোহেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের হাড়িখালী এলাকার একটি ভাড়া বাসা থেকে ধর্ষককে গ্রেপ্তার ও ধর্ষিতা ওই যুবতীকে উদ্ধার করেছে।

ধর্ষক শেখ সোহেল বাগেরহাট সদরের গোটপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের শেখ নওশের আলী ছুটের ছেলে। বৃহস্পতিবার সকালে ধর্ষিতা ওই যুবতীর ডাক্তারি পরীক্ষা বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে সম্পন্ন হয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোহসীন আলী জানান, বাগেরহাট বাগেরহাট সদরের গোটপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের এক যুবতীকে একই গ্রামের শেখ সোহেল নামে এক যুবক বিয়ের প্রলোভনে বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় বাচ্চু হোসেনের বাড়ির একটি বাসা ভাড়া নিয়ে দুসপ্তাহ আটকে রেখে ধর্ষণ করছে এমন খবর আসে পুলিশের কাছে।

 

বুধবার রাতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে শেখ সোহেলকে গ্রেপ্তার ও এক যুবতীকে উদ্ধার করা হয়। এ সময়ে ওই যুবতী পুলিশকে জানায় শেখ সোহেল তাকে বিয়ের প্রলোভন দিয়ে এনে আটকে রেখে দুসপ্তাহ ধরে ধর্ষন করেছে।

 

শেখ সোহেলও বিয়ের প্রলোভন দিয়ে ওই যুবতীকে ধষর্ণের কথা স্বীকার করেছে। রাতেই ওই যুবতীর ভ্যান চালক বাবা জেলাল শেখ বাদী হয়ে তার মেয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ শেখ সোহেলের নামে মামলা দায়ের করেন।

 

বৃহস্পতিবার সকালে ধর্ষিতা ওই যুবতীর ডাক্তারি পরিক্ষা বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে সম্পন্ন হয়েছে। ধর্ষক শেখ সোহেলের নামে বাগেরহাট সদর মডেল থানার ৮টি মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে শেখ সোহেলকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।