Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

বাংলাদেশের ফুটবল এখন আইসিউতে : ব্যারিস্টার সুমন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বাংলাদেশের ফুটবল এখন আইসিউতে : ব্যারিস্টার সুমন

বাংলাদেশের ফুটবল এখন আইসিউতে বলে দাবি করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তিনি বলেছেন, ‘আইসিউতে থাকা ফুটবলকে বাঁচাতে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি।’

 

ব্যারিস্টার সুমন বলেন, ‘আজ দর্শকরা শুধু খেলা দেখতে মাঠে আসেনি। তারা আইসিইউতে থাকা ফুটবলকে বাঁচাতে মাঠে এসেছে।

 

আইসিইউতে থাকা ফুটবলকে বাঁচানোর জন্য আমি জেলা জেলায় যাচ্ছি। একই উদ্দেশ্যে লক্ষ্মীপুরে এসেছি। এখানকার ডাক্তার হচ্ছেন ম্যাচের আয়োজক সালাহ উদ্দিন টিপু।’

 

শনিবার (১১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

 

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর আয়োজনে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়। ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।

 

খেলা শেষে ব্যারিস্টার সুমনসহ তার দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।

 

ব্যারিস্টার সুমন আরো বলেন, লক্ষ্মীপুরে গর্বের ইতিহাস রয়েছে। তাদের হারানো যায় না। আমি আপনাদের হারাতে আসেনি। আপনাদের হৃদয় জয় করতে এসেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।