Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
ক্যাম্পাস

বাঁধন বুটেক্স ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বাঁধন বুটেক্স ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন বাঁধনের উদ্যোগে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৫ জানুয়ারি (রবিবার) রাতে হাতিরঝিল এতিমখানা, হাতিরঝিল বস্তি ও মগবাজারসহ ঢাকার বিভিন্ন জায়গায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি ইমন কুমার সাহা ও সাধারণ সম্পাদক আফিফ ইসলাম সাজিদ কার্যনির্বাহী সদস্যদের নিয়ে প্রায় তিন শতাধিক শীতবস্ত্র ও ১৫০টি কম্বল রবিবার রাতে ঢাকার পথশিশু এবং দুঃস্থদের মাঝে বিতরণ করেন। এমন উদ্যোগে ইউনিটের প্রতিটি সদস্যের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

 

উল্লেখ্য, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে আসছে। তাছাড়া এটি নগরীর অসহায় দুস্থ মানুষের সেবার পাশাপাশি বৃক্ষ রোপণ কর্মসূচি, অসহায় মানুষের সহযোগিতায় সর্বদা নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

 

রমজান মাসে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইনসহ নানা সামাজিক কাজে নিযুক্ত থেকে কাজ করে চলেছে। এছাড়াও ব্লাড গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে তারা।

সাদিক/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।