Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

বরিশালে বাসচাপায় ইজিবাইক চালক নিহত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বরিশালে বাসচাপায় ইজিবাইক চালক নিহত

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহণের একটি বাসের চাপায় নাসির সরদার (২৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

শনিবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে মহাসড়কের নতুন শিকারপুর মুন্ডপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।

নিহত নাসির সরদার মুন্ডপাশা গ্রামের নুর সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহণের একটি বাস নতুন শিকারপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের উপর তুলে দেয়।

এতে বাসের চাপায় ইজিবাইক চালক নাসির বাসের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।