Wednesday, 28 October 2026
শিরোনাম
জেলার খবর

বনানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বনানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর বনানী রেলগেটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সৌরভ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

পরে বিকেল সাড়ে তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা। তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বনানী দক্ষিণ পাশের রেলগেটে রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা এগারসিন্ধু ট্রেনে কাটা পড়ে ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।

 

নিহতের বাবা কৃষ্ণচন্দ্র রায় জানান, আমার ছেলে চিটাগাং পোর্টে চাকরি করে। আমরা পরিবার নিয়ে ঢাকার জিঞ্জিরায় ভাড়া থাকি। সৌরভ বনানীতে একটি ফ্ল্যাট কিনেছিল। আজ সেই ফ্ল্যাটে তার ওঠার কথা ছিল। হয়ত ওই ফ্ল্যাটটি দেখতেই বা ওঠার জন্য আজ বনানীতে যায় সে। পরে আমরা পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পাই।

 

তিনি আরও বলেন, আমাদের দেশের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার লক্ষীপুর গ্রামে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।