Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর

বঙ্গবন্ধু বাদ দিয়ে আগের নামে ফিরল ফরিদপুর মেডিকেল কলেজ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধু বাদ দিয়ে আগের নামে ফিরল ফরিদপুর মেডিকেল কলেজ

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালটির নাম পরিবর্তন করে সাবেক নামে ফিরল ফরিদপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালটি।

 

রাষ্ট্রপতির আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) সচিব ডা. মো. সারোয়ার বারীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) প্রজ্ঞাপনটি জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে, ফরিদপুরসহ দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি, তার মেয়ে শেখ হাসিনার নামে দুইটি মেডিকেল কলেজের নাম ছিল। সেগুলো এখন নিজ নিজ জেলার নামে মেডিকেল কলেজ করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

ফরিদপুর মেডিকেল কলেজ সূত্র জানায়, ১৯৯২ সালে ফরিদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথমে হাসপাতালের একটি অংশে কার্যক্রম শুরু হয় এবং পরে শহরের জেলখানার অপরদিকে অবস্থিত ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুল’ (ম্যাটস) এর ভবনে কার্যক্রম স্থানান্তরিত করা হয়। ২০১৭ সালের ১৫ জুন মেডিকেল কলেজের সব কার্যক্রম শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত নতুন এবং স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। ২০২১ সালের এপ্রিল মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকার কলেজ ও হাসপাতালটির নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণ করে। বর্তমানে নতুন স্থায়ী ক্যাম্পাসে কলেজ কার্যক্রম চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।