Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

বঙ্গবন্ধুর সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধুর সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

রোববার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে ভোরে বিজিবি’র বিভিন্ন ইউনিটের অপারেশনাল প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের জন্য খুলনা সেক্টরের উদ্দেশ্যে রওনা হন মহাপরিচালক। যাত্রাপথে বিজিবি মহাপরিচালক টুঙ্গিপাড়ায় যাত্রা বিরতি করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এ সময় বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মহাপরিচালক। পরে বিজিবি’র একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন। এরপর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিজিবি মহাপরিচালক বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও অন্যান্য কর্মকর্তারাসহ সকল স্তরের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।