Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

বগুড়ায় সাবেক স্ত্রীর ফাঁদে যুবক, ছুরিকাঘাতে আহত

• • পঠিত 20 বার
শেয়ার করুন:
বগুড়ায় সাবেক স্ত্রীর ফাঁদে যুবক, ছুরিকাঘাতে আহত

বগুড়ায় মোহন মিয়া (২৮) নামের এক যুবককে কৌশলে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত মোহন মিয়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সোমবার (৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে বগুড়া শহরতলীর সাবগ্রাম এলাকায় এঘটনা ঘটে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এসএম মঈনুদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

 

মোহন মিয়া বগুড়া শহরের নিশিন্দারা পাইকপাড়ার নয়া মিয়ার ছেলে।

 

মোহন মিয়ার প্রতিবেশী রবিন জানান, একজন রিক্সা চালক মোহনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে দেন।সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

তিনি আরও বলেন, আহত অবস্থায় মোহন তাকে জানায় সাবেক স্ত্রী খুকি বেগম কৌশলে দুপুরের দিকে মোবাইল ফোনে তাকে সাবগ্রাম হাটে ডাকে। মোহন সেখানে গেলে খুকি বেগমের সাথে আগে থেকে থাকা কয়েক যুবক উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

বগুড়া সদর থানার ওসি বলেন, মোহন পুলিশের তালিকাভুক্ত চোর। তার সাবেক স্ত্রী খুকি বেগম তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। ঘটনার পর থেকে খুকি বেগম পলাতক। প্রাথমিক ভাবে জানাগেছে তাদের বিবাহ বিচ্ছেদের জের ধরে খুকি বেগম কৌশলে মোহনকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটায়। এঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।