Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

বগুড়ায় করোনায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বগুড়ায় করোনায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত রোকসানা আক্তার বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী গ্রামের জাবিদ হাসানের স্ত্রী।

শজিমেকের উপ-পরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ বলেন, আজ দুপুর ২টায় তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন রোকসানা আক্তার।

তিনি করোনায় আক্রান্ত ছিলেন। আজ বিকেল ৬টা ৪৫ মিনিটের দিকে তিনি মারা যান। হাসপাতালে এই একজনই করোনা রোগী ছিলেন বলে জানান চিকিৎসক।

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকারই ৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪৪ হাজার ১৬৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৯৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৬৯ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।