Saturday, 31 October 2026
শিরোনাম
হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
জেলার খবর

বগি লাইনচ্যুত, গোয়ালন্দ-রাজবাড়ী রেলপথে ট্রেন চলাচল বন্ধ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বগি লাইনচ্যুত, গোয়ালন্দ-রাজবাড়ী রেলপথে ট্রেন চলাচল বন্ধ

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে গোয়ালন্দ-রাজবাড়ী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খুলনাগামী নকশীকাঁথা ট্রেনের মাঝের একটি বগি লাইনচ্যুত হয়।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক তন্ময় দত্ত জানান, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা ট্রেনটি দুপুর সোয়া ১টার দিকে স্টেশন ছেড়ে কিছু দূর আসার পর মাঝের একটি বগি লাইনচ্যুত হয়।

 

ইঞ্জিন সামনের দুইটি বগি নিয়ে রাজবাড়ী এসেছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য রেলওয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।