Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

বউ আনতে হেলিকপ্টার নিয়ে ভুল ঠিকানায় বর!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বউ আনতে হেলিকপ্টার নিয়ে ভুল ঠিকানায় বর!

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় বরকে নিয়ে ল্যান্ডিং করল একটি হেলিকপ্টার। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে পৌর এলাকার ৩৪নং ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের জমিতে ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ল্যান্ডিং করে। এ ঘটনায় মুহূর্তেই হেলিকপ্টারটি দেখতে আশে পাশে হাজারো গ্রামবাসী ভিড় করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে এক যুবক হোসেনপুর উপজেলার চরকাটিহারে গ্রামে বিয়ে করতে আসার কথা। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধূলজুরী গ্রামের একটি পতিত জমিতে ল্যান্ড করে। সেখানে প্রায় ১৫ মিনিটের মতো অবস্থান করে হেলিকপ্টারটি। এতে বরসহ ৪ জন যাত্রী ছিল। পরে সঠিক ঠিকানায় উড়াল দেয় হেলিকপ্টারটি।

ধূলজূরী গ্রামের অনার্স পড়ুয়া শিক্ষার্থী মাসুম মিয়া জানান, হঠাৎ অনেক শব্দ শুনতে পাই। তখন দেখি এলাকার লোকজন ছুটাছুটি করছে। তারপর গিয়ে দেখি একটি হেলিকাপ্টার ঠিকানা ভুল করে বরযাত্রী নিয়ে এখানে ল্যান্ড করে।

হোসেনপুর পৌর সদর বাজারের মিষ্টির দোকানদার অমিত হাসান জানান, ধূলজূরী গ্রামে ভুল করে হেলিকাপ্টার এসেছে শুনে মানুষ দেখতে ভিড় জমাচ্ছে। দোকান বন্ধ করে আমিও দেখে এসেছি নিজ চোখে।

হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহমত আলী হেলিকপ্টার অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।