Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

admin • 06 Nov 2023, 11:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন।

 

সোমবার বিকেল সাড়ে ৫ টায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আশরাফুল ইসলাম বগারচর ইউনিয়নের বগারচর গ্রামের আবদুর রহমানের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, সোমবার দুপুর ২ টার দিকে তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন ‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপীর জন্য।

এরপরই বাড়ির পাশে একটি বেগুনের ক্ষেতে গিয়ে বিষপান করেন আশরাফুল ইসলাম।

 

এসময় বাড়ির লোকজন ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরিস্থিতি মুমূর্ষু দেখে তাকে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে সেখানেই মারা যায় আশরাফুল।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বলেন, 'কি কারণে এমন স্ট্যাটাস দিয়েছেন আবার বিষপান করেছেন তা খতিয়ে দেখা হবে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।