Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

ফেনীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফেনীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক

ফেনীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শহরের ট্রাংক রোড ও ইসলামপুর রোডে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মোহনা টিভি ও স্থানীয় গণমাধ্যম দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহমেদ নিলয় ও মুস্তাফিজ মুরাদসহ বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, একই দিনে বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সকাল থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিএনপির পদযাত্রা কর্মসূচির শেষের দিকে দলীয় নেতাকর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে।

 

পুলিশ নিরাপত্তার স্বার্থে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন আলাল বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা নিয়ে দাউদপুর থেকে ইসলামপুর রোডে যাওয়ার সময় হঠাৎ দুর্বৃত্তরা আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় নেতাকর্মীরা ক্ষেপে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এতে আমাদের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

 

এদিকে বিকেল সাড়ে ৫টায় শহরে উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা করে আওয়ামী লীগ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।