Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

admin • 17 Feb 2025, 09:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

ফেনীতে কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণশ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনী যাচ্ছিল। ওই সময়ে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে আনা হয়, তাদের মধ্যে তিনজনের অবস্থাই গুরুতর ছিল, তাই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান আরও জানান, দুর্ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। বর্তমানে মহাসড়কের ঢাকামুখী লেনে একপাশে যান চলাচল করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।