Saturday, 31 October 2026
শিরোনাম
দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’-ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত।
জেলার খবর

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বোমা সদৃশ তিনটি বস্তু পাওয়া গেছে, যা পুলিশ ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ আরিফ নামে এক ব্যক্তি কল করে এ তথ্য জানান।

 

সংবাদ পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তার জন্য ঘিরে ফেলে। ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটও সেখানে উপস্থিত হয়েছে। শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদে পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে। তিনটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেখানে। এছাড়া বোম ডিসপোজাল ইউনিট পৌঁছেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।