Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

প্রেমের টানে ৫০ লাখ টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও!

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রেমের টানে ৫০ লাখ টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও!

নাটোরের নলডাঙ্গায় পরকীয়া প্রেমের টানে মালয়েশিয়া প্রবাসী মাজেদুল ইসলামের ৩০ লাখ টাকা ও ২০ লাখ টাকার সোনার গহনা নিয়ে প্রেমিকের সাথে পালানোর অভিযোগ উঠেছে স্ত্রী আফরোজার বিরুদ্ধে।

 

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সন্ধান চেয়ে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসী মাজেদুলের বাবা আব্দুল প্রামানিক।

 

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে মাজেদুল ইসলামের সাথে ২০ বছর আগে সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের খালেকের মেয়ে আফরোজার সাথে বিয়ে হয়। বিয়ের পর ৫ বছর পর একটি ছেলে সন্তান হয়।

 

মাজেদুল ইসলাম ৭ বছর আগে মালয়েশিয়া যান।মালয়েশিয়া থেকে প্রবাসী মাজেদুল প্রতিমাসে স্ত্রীর নামে টাকা পাঠাতেন। ব্যাংকের মাধ্যমে ৩০ লাখ টাকা ও ২০ লাখ টাকার স্বর্ণের গহনা পাঠান প্রবাসী মাজেদুল। কিন্তু গত ২৭ অক্টোবর প্রবাসী স্ত্রী আফরোজা পরকীয়া প্রেমিকের সাথে টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যান।

 

মাজেদুল ইসলাম বাবা আব্দুল প্রামানিক বলেন, স্ত্রী পালানোর খবর শুনে আমার ছেলে মাজেদুল ইসলাম মানসিকভাবে অসুস্থ হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রযুক্তি ব্যবহার করে সন্ধানে চেষ্টা চালানো হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।