Monday, 19 October 2026
শিরোনাম
ফিচার

প্রেমিকের সামনেই কম্বলকে বিয়ে করলেন যুবতী

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
প্রেমিকের সামনেই কম্বলকে বিয়ে করলেন যুবতী

শুনে কিছুটা থমকে যেতে হয়, তবে এটাই সত্যি। তিনি এক কম্বলকে বিয়ে করেছেন। তাও আবার তাঁর প্রেমিকের সামনে। কেন কম্বলকে বিয়ে তারও ব্যাখ্যা দিয়েছেন তরুণী।

 

এক তরুণী একটি কম্বলকে বিয়ে করেছেন। এটাও জানিয়েছেন যে কম্বলের প্রতি তাঁর ভালবাসা একেবারেই লাভ অ্যাট ফার্স্ট সাইট। অর্থাৎ প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। মানুষের নয়, কম্বলের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি।

 

তারপর তিনি স্থির করেন প্রেমিক নয়, কম্বলকেই বিয়ে করবেন তিনি। নিজের সিদ্ধান্ত পরিবারের সকলকে জানিয়ে দেন। তারপর পরিবার, বন্ধু এমনকি প্রেমিকের সামনেই কম্বলকে বিয়ে করেন তিনি।

 

এমনটা মনে করার কোনও কারণ নেই যে প্রেমিকের সঙ্গে ঝগড়া হওয়ায় এমন একটা আজগুবি সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। একেবারেই তা নয়। বরং তাঁর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন তাঁর প্রেমিকও।

   

ব্রিটেনের বাসিন্দা ওই মহিলার দাবি, যে কম্বলটির তিনি প্রেমে পড়েছিলেন সেটির মত আরাম তাঁকে আর কেউ দিতে পারেনা। কম্বলটি গায়ে দিলে তাঁর খুব সুন্দর একটা অনুভূতি হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।