Thursday, 3 September 2026
শিরোনাম
শিক্ষা

প্রাথমিক বৃত্তির ফল কবে, জানালেন গণশিক্ষা সচিব

Mohiuddin Ahmad Tanveer • 14 Feb 2023, 03:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রাথমিক বৃত্তির ফল কবে, জানালেন গণশিক্ষা সচিব

প্রাথমিক বৃত্তির ফল কবে নাগাদ প্রকাশিত হবে তা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। তিনি বলেছেন, চলতি মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যেই প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হবে। বৃত্তির ফল প্রকাশের প্রয়োজনীয় কাজ চলছে।

 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে

 

প্রসঙ্গত, টানা ১৩ বছর পর নেওয়া হয় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। গত বছরের ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সারাদেশ থেকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী।

 

এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।