Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

প্রাইভেট কার থেকে মরদেহ উদ্ধার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রাইভেট কার থেকে মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে প্রাইভেট কার থেকে শামসুজ্জামান নামের একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে খোকসা থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তি ঢাকা নারায়ণগঞ্জ জেলার পঞ্চ পুটি থানার নারায়ণগঞ্জ গ্রামের নুরুদ্দিনের ছেলে শামসুজ্জামান (৫৫)। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি একজন গাড়ি চালক।

স্থানীয়রা জানান, খোকসা বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দীর্ঘসময় টয়োটা এক্স ফিল্ডার (ঢাকা মেট্রো - গ - ৩১- ৪২৫৭) গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হলে গাড়ির কাছে গিয়ে পিছনের সিটে একজনকে শুয়ে থাকতে দেখেন।

 

বাইরে থেকে অনেক ডাকাডাকি করার পর ভিতরের ব্যক্তি সাড়া না দেওয়ায় তারা গাড়ির দরজার লক ভেঙে ডাকাডাকি করেও উঠাতে না পেরে খোকসা থানা পুলিশকে খবর দেন।

 

পরবর্তীতে থানা পুলিশ মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরো জানান নিহত ব্যক্তি একজন গাড়ি চালক ইতিপূর্বেও সে যাত্রী নিয়ে এসে রাতে খোকসা অবস্থান করার পর সকালে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছে।

খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, প্রাইভেট কার থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর কারণ। মরদেহের নিকট থেকে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তার পরিচয় জানা গেছে। এবং ইতিমধ্যে গাড়ির কাগজ দেখে গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।