Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

admin • 10 Nov 2023, 07:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

বাগেরহাটের রামপালে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকালে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার রনসেন মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মো. রাজ্জাক (৩৩) নিহত হন। আহত অবস্থায় মোটরসাইকেলের আরোহী হারুন-অর-রশীদকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলটি জব্দ করেছে। তবে প্রাইভেটকারের চালকসহ তিনযাত্রী পলাতক রয়েছেন।

 

নিহত রাজ্জাক ফকিরহাট উপজেলার বট্টখামার এলাকার সাত্তারের ছেলে এবং হারুন-অর-রশীদ রাজশাহীর বাগমারার বুজরুক কৌড় গ্রামের মজিবর রহমানের ছেলে।

 

রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। প্রাইভেটকারের চালক ও যাত্রীরা পলাতক রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।