Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

প্রশ্ন শুনেই সাংবাদিককে পিটিয়ে আহত করলেন রেলের কর্মচারী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
প্রশ্ন শুনেই সাংবাদিককে পিটিয়ে আহত করলেন রেলের কর্মচারী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রেল কর্মচারীর হাতে মারধরের শিকার হয়েছেন দৈনিক মানবজমিনের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামাল। শনিবার (১২ আগস্ট) সকালে শায়েস্তাগঞ্জ জংশনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক কামালকে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রেল কর্মচারী মুক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আহত মোস্তফা কামাল জানান, দীর্ঘদিন ধরে কালনী এক্সপ্রেসে বিনা টিকিটে পাওয়ার কারের কর্মচারীরা যাত্রীপরিবহন করে আসছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। শনিবার সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস সকাল ৯টা ৫ মিনিটে শায়েস্তাগঞ্জ জংশন প্ল্যাটফর্মে প্রবেশ করে।

 

এসময় তিনি পাওয়ারকারে কয়েকজন বিনা টিকিটে যাত্রী দেখে ওই বগির অপারেটর মুক্তারকে প্রশ্ন করেন। প্রশ্ন শুনেই মুক্তার ক্ষেপে উঠেন।

 

একপর্যায়ে মুক্তারসহ আরও কয়েকজন লোক বগি থেকে নেমে সাংবাদিক মোস্তাফা কামালের ওপর হামলা চালান। কামাল আত্মরক্ষার জন্য দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেন। এসময় মুক্তার ও তার সঙ্গীরা ওই কক্ষে প্রবেশ করে তাকে টেনে হেচঁড়ে ট্রেনে তুলে লাথি কিল ঘুষি মারতে থাকেন।

 

আহতাবস্থায় তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। আহত সাংবাদিক মোস্তাফা কামালকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনা শুনে সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। তারা জংশনে অবস্থান নিলে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের মাস্টার মোয়াজ্জল হক ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল্লাহ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, অভিযুক্ত মুক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।