Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

প্রয়াত প্রভাষক নাজমুল আলমের পরিবারের পাশে আলহাজ্ব এরশাদ উদ্দিন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রয়াত প্রভাষক নাজমুল আলমের পরিবারের পাশে আলহাজ্ব এরশাদ উদ্দিন

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর মডেল কলেজের প্রভাষক মরহুম নাজমুল আলম এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এরশাদ উদ্দিন। তিনি মরহুমের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

শনিবার (১২ আগস্ট) কলেজ প্রাঙ্গণে প্রভাষক মরহুম নাজমুল আলম এর আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রভাষক মরহুম নাজমুল আলম এর পিতা ফরিদ উদ্দিন দুলাল ও স্ত্রী রওশন আরা নীলুর হাতে এক লাখ টাকার চেক তুলে দেন আলহাজ্ব এরশাদ উদ্দিন।

আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌর মডেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এরশাদ উদ্দিন।

আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুর রহমান পল্টু। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাইরুল ইসলাম, খায়রুল ইসলাম ও মুখলেছুর রহমান।

আলোচনায় কলেজের শিক্ষকদের মধ্যে তানজিনা ইমু, নিপা আক্তার, সুব্রত পাল, ওমর ফারুক ও সঞ্জিত বর্মন এবং শিক্ষার্থীদের মধ্যে সালমান শাহ, আসাদুল ইসলাম ও সাইফুল ইসলাম অংশ নেন।

আলোচনা ও দোয়া মাহফিলে মরহুম নাজমুল আলম এর পরিবারের সদস্যদের মধ্যে পিতা ফরিদ উদ্দিন দুলাল ও স্ত্রী রওশন আরা নীলু উপস্থিত ছিলেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।