Saturday, 31 October 2026
শিরোনাম
দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’-ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত।
জেলার খবর

প্রবেশপত্র হারিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রবেশপত্র হারিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় রিমঝিম দাশগুপ্ত (১৮) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে থানার পোস্ট অফিস গলি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় তার পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এতে লেখা ছিল, ‘গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) আমার এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে ফেলি। পরীক্ষায় অংশ নিতে পারব না তাই আত্মহত্যা করলাম।’

ভুক্তভোগী রিমঝিম দাশগুপ্ত সদরঘাট থানার পোস্ট অফিস গলি এলাকার রাজীব দাশগুপ্তের মেয়ে। তিনি নগরের একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী। তিনি বলেন, ভুক্তভোগী পরীক্ষার্থী গত বৃহস্পতিবারে প্রবেশপত্র হারিয়েছেন বলে চিরকুটে লিখেছেন।

 

তবে প্রবেশপত্র হারানোর বিষয়টি তিনি বাবা-মা কারও সঙ্গে শেয়ার করেননি। পরীক্ষা দিতে না পারার যন্ত্রণা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ওই চিরকুটে লিখা আছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।