Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহত ১

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহত ১

মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আব্দুস সালাম (৫০) নামে একজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার চকগোবিন্দ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

আব্দুস সালাম ওই গ্রামের মো. সানাউল্লাহর ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

 

জানা যায়, সালাম তার বাড়ির পাশে দুপুর ১টার দিকে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আজিম উদ্দিনের ছেলে মোজাম (৫০) পেছন দিক থেকে এসে ছুরি দিয়ে পিঠে আঘাত করতে থাকেন।

 

তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে মোজাম সেখান থেকে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।