Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পেয়ারা খাওয়ানোর কথা বলে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত আটক

admin • 12 Aug 2023, 08:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পেয়ারা খাওয়ানোর কথা বলে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত আটক

জামালপুরে পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) সকাল ৯ টার দিকে সদর থানার এসআই আব্দুর রাজ্জাকসহ সঙ্গীয় পুলিশ পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকা থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে।

এর আগে এ ঘটনায় বলাৎকারের শিকার ওই শিক্ষার্থীর বাবা শুক্রবার রাতে জামালপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযুক্ত আব্দুর রশিদ পৌর শহরের চালাপাড়া এলাকার মৃত আব্দুল মোমেন বেপারীর ছেলে।

 

পুলিশ সূত্র জানা যায়, অভিযুক্ত আব্দুর রশিদের কাছে মোবাইল ফোন নেই। তাঁর স্ত্রী ঢাকায় থাকেন। শনিবার (১১ আগস্ট) বিকেলে স্বামীর সঙ্গে কথা বলার জন্য ওই মাদ্রাসা শিক্ষার্থীর মায়ের মোবাইলে ফোন দেন অভিযুক্তের স্ত্রী। ওই শিক্ষার্থী মোবাইল নিয়ে অভিযুক্তের বাড়ি যায়।

 

কথা শেষ হলে পেয়ারা দেয়ার প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে তার মায়ের কাছে মোবাইল রেখে আসতে বলেন অভিযুক্ত আব্দুর রশিদ। পরে পেয়ারা আনতে গেলে তিনি ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন। এ ঘটনা বাড়িতে গিয়ে জানালে ওই শিক্ষার্থীর বাবা জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

 

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, অভিযোগের পর অভিযানে নামে পুলিশ। শনিবার সকালে অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।