Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

পুলিশ পাহারায় মসজিদে জুমার নামাজ আদায়

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পুলিশ পাহারায় মসজিদে জুমার নামাজ আদায়

পুলিশ পাহারায় মসজিদে জুমার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের শরৎনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মসজিদ কমিটির সভাপতির পদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জেরে এই পুলিশ পাহারায় জুমার নামাজ আদায় করা হয় বলে নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে শরৎনগর গ্রামে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে স্থানীয় ভুইয়া, গাজী ও মিয়া গোষ্ঠীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সংঘর্ষের ঘটনায় কসবা থানায় গতকাল বৃহস্পতিবার (১২ জুন) উভয় পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে।

 

মামলা সূত্রে জানা যায়, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকাজুড়ে মতবিরোধ চলছিল। এরই জেরে ওই দিন সন্ধ্যায় কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

 

সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কারণে আজ শুক্রবার জুমার নামাজ ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মসজিদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা দ্রুত মসজিদ ত্যাগ করেন।

এ বিষয়ে কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের এনটিভি অনলাইনকে  বলেন ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।