Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পুকুরে ডুবে প্রাণ গেল নানা-নাতির

admin • 18 Jul 2023, 10:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পুকুরে ডুবে প্রাণ গেল নানা-নাতির

ময়মনসিংহের ভালুকায় পুকুরে ডুবে নানা-নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বালিয়াগাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত চান মামুদের ছেলে আয়নল হক (৫৫) ও তার নাতি আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান (১০)।

ডাকাতিয়া ইউনিয়নের সদস্য মো. লিটন মিয়া জানান, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় হাবিবুর। পরে ফিরে আসতে দেরি হওয়ায় নানা আয়নল হক তাকে খুঁজতে যায়।

 

পরে নাতিকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেও পুকুরে ডুবে যান। পরিবারের লোকজন তাদের দুইজনকে অনেক খোঁজাখুজির পর পুকুরে ভাসতে দেখেন। এ সময় নানা-নাতি দুইজনকেই মৃত অবস্থায় উদ্ধার করেন।

 

ভালুকা থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।