Thursday, 29 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

পিসিসিপি‌'র বান্দরবান পৌর শাখার কমিটি গঠন:সভাপতি ইমন, সেক্রেটারি মিসবাহ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পিসিসিপি‌'র বান্দরবান পৌর শাখার কমিটি গঠন:সভাপতি ইমন, সেক্রেটারি মিসবাহ

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি'র) বান্দরবান জেলা শাখার আওতাধীন বান্দরবান পৌর কমিটি, বান্দরবান সরকারি কলেজ কমিটি এবং বান্দরবান সরকারি টেকনিক্যাল কলেজ কমটি ঘোষণা করা হয়েছে।

(১৫ জুলাই)শনিবার সকাল ১০ ঘটিকায় বান্দরবান শহরের রিভারভিউ পার্কে এক সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন পিসিসিপি বান্দরবান জেলার সভাপতি জনাব আসিফ ইকবাল এবং সাধারণ সম্পাদক জনাব হাবিব আল মাহমুদ।

উক্ত পৌর সম্মেলনে বান্দরবান পৌর সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব তানভীর হোসেন ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মিসবাহ উদ্দীন।

 

এছাড়াও বান্দরবান সরকারি কলেজ কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ মাহফুজুর রহমান সৈকত। এই সময় বান্দরবান পৌর কমিটি,বান্দরবান সরকারি কলেজ কমিটি এবং বান্দরবান টেকনিক্যাল স্কুল ও কলেজ কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেন পিসিসিপির কেন্দ্রীয় এবং জেলা দায়িত্বশীল ছাত্র নেতারা।

 

উক্ত সম্মেলন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাংগামাটি জেলা সভাপতি হাবিব আজম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আসাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি ঢাকা মহানগরের আহবায়ক ইব্রাহিম খলিল চৌধুরী অপি, খাগড়াছড়ি জেলার সভাপতি সুমন আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পৌর এবং জেলা কমিটির নেতৃবৃন্দরা। বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পিসিসিপি বান্দরবান জেলার সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ। এই সময় সভাপতির বক্তব্যে পিসিসিপি বান্দরবান জেলার সভাপতি জনাব আসিফ ইকবাল বলেন, বৈষম্য সৃষ্টিকারি রাজার সনদ অবিলম্বে বাতিল করতে হবে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তির সমবন্টন নিশ্চিত এবং উপজাতি কোটা বাতিল করার আহ্বান জানান তিনি। সেইসাথে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সকল নেতাকর্মিদের অন্যান্য ছাত্র সংগঠন গুলোর সাথে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান ও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।