Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ১৯

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ১৯

বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস খাদে পরে একজন নিহত হয়েছেন। এতে আরও ২০ জন আহত হন। শুক্রবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে আমতলীর ঘটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শামসুদ্দিন ব্যাপারীর ছেলে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৮ আগস্ট) দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু।

ওসি জানান, ঢাকার নারায়ণগঞ্জে থেকে পরিবার-পরিজন নিয়ে পিকনিক করতে বৃহস্পতিবার রাতে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয় একটি দল। তাদের বহনকারী সেন্টমার্টিন পরিবহনের বাসটি আমতলী উপজেলার ঘটখালী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে ৪৫ জন আরোহীর মধ্যে ২০ জন গুরুতর আহত হন।

পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর বেশ কয়েকজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় গুরুতর আহত ইসমাইলকে বরিশাল নেওয়ার পথে তিনি মারা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।