Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক নাদিম

admin • 16 Jun 2023, 01:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক নাদিম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম।

শুক্রবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা শেষে বেলা পৌনে ১২টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এর আগে আজ সকাল ১০টায় উপজেলার বকশীগঞ্জের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম,

 

বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল-আমীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সায়েম, বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুম্মান, বকশীগঞ্জ থানা পুলিশের ওসি সোহেল রানা, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, নিহত নাদিমের বড় ছেলে রিফাত প্রমুখ।

 

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। তাকে ১০-১২ জন দুর্বৃত্ত পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

 

পরে রাত দেড়টার দিকে তাকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।