Sunday, 1 November 2026
শিরোনাম
ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
জেলার খবর

পাবনায় বাস-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পাবনায় বাস-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের

পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে মারা গেছেন ভ্যানচালক শিপন (২২)। এসময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন বাসযাত্রী। বুধবার (১৬ ডিসম্বর ) সকালে পাবনা-ঢাকা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুর ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক শিপন সদর উপজেলার রাজাপুর এলাকার ওয়াজ আলির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হানিফ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সাথে বাসের সংঘর্ষে হয়। পরে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

 

মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও সদর থানা-পুলিশ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ অভিযোগ দেয়নি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।