Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পাংশায় বিএনপির কার্যালয় ভাঙচুর

admin • 29 Oct 2024, 10:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পাংশায় বিএনপির কার্যালয় ভাঙচুর

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহের মোড় এলাকায় টিসিবির চাল বিক্রিতে বাধা‌ দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পাট্রা ইউনিয়ন বিএনপির কার্যালয় ও দুটি বাড়িঘর অতর্কিতভাবে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহের মোড় এলাকায় ডিলার অভিজিৎ (স্থানীয় বিএনপি নেতা সাবু সমর্থক) এর সঙ্গে হারুন (স্থানীয় বিএনপি নেতা সাবুর প্রতিপক্ষ) গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

জানা যায়, সন্ধ্যায় ডিলার অভিজিৎকে টিসিবির চাল বিক্রিতে বাধা‌ দেন হারুন গ্রুপের সমর্থকরা। এর প্রেক্ষিতে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ গ্রুপের সমর্থক আকিদুল ইসলাম ও রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর সমর্থকদের নিয়ন্ত্রিত পাট্রা ইউনিয়ন বিএনপির কার্যালয় ও দুটি বাড়িঘর অতর্কিতভাবে ভাঙচুর করে। তবে, এতে হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ইউএনও মনিরুজ্জামান মনিরে বাড়ি বিএনপির অফিস সংলগ্ন হওয়ায় ভাঙচুর হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।