Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পল্টন ট্রাজেডি: মেলান্দহে জামায়াত শিবিরের বিক্ষোভ সমাবেশ

admin • 28 Oct 2024, 06:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পল্টন ট্রাজেডি: মেলান্দহে জামায়াত শিবিরের বিক্ষোভ সমাবেশ

সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগিবৈঠা দিয়ে জামায়াত-শিবির নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে মেলান্দহ বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন করে বাজারের চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারাজীর সঞ্চালনায় ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান আজাদী, সাবেক সাধারন সম্পাদক মাওলানা শফিকুর রহমান, খিলগাঁও থানা দায়িত্বশীল মাওলানা হারুনুর রশীদ,উপজেলা জামায়াতের সাবেক আমীর শরাফত আলী ফারাজী, মাওলানা শফিকুল ইসলাম, জামালপুর জেলার কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকিরুল ইসলাম,পৌর আমীর মাওলানা আবু তালেব,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি উমর ফারুক, উপজেলা শিবিরের সভাপতি মোঃ মোরশেদুল ইসলাম প্রমূখ।

 

বাদ মাগরিব মেলান্দহ বাজার চৌরাস্তা মোড়ে ইসলামী ছাত্রশিবির ভয়াল ২৮ অক্টোবরের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।