Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

পরিবেশ রক্ষায় জামালপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পরিবেশ রক্ষায় জামালপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

“সবুজে বাঁচি, প্রকৃতিতে হাসি”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে শতাধিক কৃষ্ণচুড়া ও দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে। সামাজিক সচেতনতা ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণে মেলান্দহের তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন ‘মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা’ এর ব্যতিক্রমধর্মী এই আয়োজন করে।

 
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টায় মেলান্দহ উপজেলার মালঞ্চ বটতলা মোড়ে এই বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রমকে ঘিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবেশ, সমাজ ও মানবিক মূল্যবোধ—এই তিন মূল স্তম্ভকে কেন্দ্র করে গঠিত একটি পরিপূর্ণ বক্তব্য পরিলক্ষিত হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের মেলান্দহ শাখার সভাপতি আব্দুল হাকিম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্পপতি ও পরিবেশপ্রেমী জালাল উদ্দিন,
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মেলান্দহ প্রতিনিধি সাংবাদিক শাহ জামাল।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, মাওলানা নূরুল ইসলাম – সাবেক ভাইস প্রিন্সিপাল, মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল মাদ্রাসা। উপজেলা প্রকৌশলী শুভাষীষ রায় মেলান্দহ থানার ওসি (তদন্ত) স্নেহাশীষ রায়, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আলী আকবর, কন্টেন্ট ক্রিয়েটর ভাই হোসাইন।
বক্তারা তাদের বক্তব্যে গাছ লাগানোকে শুধু আনুষ্ঠানিকতা নয় বরং দৈনন্দিন জীবনের অংশ করে তোলার ওপর জোর দেওয়া হয়। তারা বলেন, এ ধরনের কার্যক্রম শুধু পরিবেশ নয়, সমাজকেও আলোকিত করে বলে জানান
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি, স্থানীয় জনসাধারণ ও সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে এক শতাধিক কৃষ্ণচুড়া, দুই শতাধিক ফলজ বৃক্ষ রোপন এবং বিভিন্ন জনের মাঝে বিতরণ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন একটি সচেতনতামূলক ও গঠনমূলক আয়োজন মেলান্দহে সচরাচর দেখা যায় না। এই ধরণের কর্মসূচি তরুণদের মাঝে পরিবেশ নিয়ে নতুন করে ভাবার সুযোগ সৃষ্টি করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।