Monday, 19 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পরিত্যক্ত পিস্তল-রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
পরিত্যক্ত পিস্তল-রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীর শাহজাহানপুর থানাধীন দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানাধীন দক্ষিণ খিলগাঁও বাগিচাস্থ ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশের ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কে বা কারা এই পিস্তল এখানে রেখেছে তা খতিয়ে দেখতে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও পিস্তল ব্যবহারকারীদের সনাক্ত করতে সিআইডির ফরেনসিক বিভাগের সহায়তা নিবে বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।