Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

পরিত্যক্ত অবস্থায় ১৬০০ রাউন্ড গুলিসদৃশ বস্তু উদ্ধার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পরিত্যক্ত অবস্থায় ১৬০০ রাউন্ড গুলিসদৃশ বস্তু উদ্ধার

রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬০০ রাউন্ড গুলিসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৭ টার দিকে শাহআলীর চিড়িয়াখানা রোডে সড়ক বিভাজনের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।

   

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (দারুস সালাম জোন) মফিজুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে বলেন, ধারনা করা হচ্ছে এগুলো ব্লাঙ্ক ফায়ারের জন্য ব্যবহৃত গুলি বিশেষ। যদিও বিশেষজ্ঞ মতামত ছাড়া এগুলোর প্রকৃত পরিচয় জানা সম্ভব হয়নি।

   

গুলিসদৃশ এসব ধাতব বস্তুর পরিচয় জানতে আদালতের নির্দেশনা সাপেক্ষে সিআইডির ব্যালেস্টিক শাখায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানা পুলিশের এই কর্মকর্তা।

   

পুলিশ জানিয়েছে, পরিত্যক্ত অবস্থায় কাগজের প্যাকেটের মধ্য রাখা গুলিসদৃশ এসব ধাতব বস্তু সোনালি রঙের। যার সম্মুখভাগ লাল রঙের। প্রতিটি বস্তু লম্বায় অনুমান ০.৫০ ইঞ্চি। এর গায়ে কোনো মু্দ্রিত বা খোদাই ক রা কিছু দেখা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।