Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পরকীয়ার অভিযোগ অস্বীকার ফিফা সভাপতির

admin • 09 Aug 2026, 11:26 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পরকীয়ার অভিযোগ অস্বীকার ফিফা সভাপতির

একের পর এক বিতর্কে জড়াচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত প্রস্তাব দিয়ে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলোর তোপের মুখে পড়েছিলেন তিনি। সেই চাপ সামলে ওঠার আগেই তার বিরুদ্ধে উঠে এসেছে নতুন অভিযোগ।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার মহাসচিব থাকাকালে তথাকথিত সম্পর্ক থাকা এক নারীকে বিদায়কালীন বড় অঙ্কের অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে সম্প্রতি এই দাবি করা হয়।

তবে অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন ইনফান্তিনোর মুখপাত্র। এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি।

ইনফান্তিনো ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। উয়েফা কর্তৃপক্ষ ওই নারীকে অর্থ দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও অনিয়মের খবর অস্বীকার করেছে। তাদের দাবি, স্থানীয় একটি বিজনেস স্কুলে ওই নারীর এমবিএ কোর্সের খরচ মেটাতেই তৎকালীন প্রচলিত নিয়ম মেনে সেই অর্থ দেওয়া হয়েছিল। পরে অবশ্য সংস্থাটি তাদের নীতিমালায় আমূল পরিবর্তন এনেছে।

ডেইলি টেলিগ্রাফ-এর দাবি অনুযায়ী, ওই নারীকে দেওয়া অর্থের পরিমাণ ছিল ৬ অঙ্কের (কমপক্ষে লাখের ঘরে)।

অন্যদিকে ইনফান্তিনোর মুখপাত্রের দাবি, উয়েফা বা ফিফায় দায়িত্ব পালনকালে তার আচরণ নিয়ে কোনো কর্মী কখনো লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। তার বিরুদ্ধে অনৈতিক আচরণ বা নিয়ম লঙ্ঘনের সব তথ্যই অসত্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।