Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

পদ্মার এক কাতল সাড়ে ২৭ হাজারে বিক্রি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পদ্মার এক কাতল সাড়ে ২৭ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ।

সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয় চান্দু মোল্লা নামের এক মাছ ব্যবসায়ী মাছটি ২৭ হাজার ৬৭৫ টাকায় কিনে নেন।

এর আগে সোমবার ভোরে দৌলতদিয়ার ৬নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে গোবিন্দ হালদার জানান, রোববার (১৩ আগস্ট) দিবাগত রাতে সঙ্গীদের নিয়ে তিনি পদ্মায় জাল ফেলেন। সোমবার ভোরে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি কাতল মাছ।

 

তাৎক্ষণিক তারা মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৬নং ফেরিঘাটে দুলালের আড়তে নিয়ে এলে উন্মুক্ত নিলামে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

 

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা ঢাকা পোস্টকে বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে দুলালের আড়তে যাই। মাছটির ওজন প্রায় ২০ কেজি ৫০০ গ্রাম। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৬৭৫ টাকায় কিনে নিই।

তিনি আরও বলেন, মাছটি কিনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। পরে পরিচিত ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি পাঠিয়েছি। আশা করছি মাছটি থেকে আরও ভালো দাম পাব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।