Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পদ্মায় পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার,নিখোঁজ ১

admin • 29 Oct 2024, 04:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পদ্মায় পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার,নিখোঁজ ১
কুষ্টিয়া কুমারখালীর পদ্মা নদীতে পুলিশের ২ এএসআই নিখোঁজ এর ঘটনায় এএসআই সদরুলের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার শিলাইদহ খেয়া ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূর থেকে এ এস আই সদরুলের লাশ উদ্ধার করা হয়েছে।
জানাযায়,কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। রোববার দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ হয় এবং পুলিশের এক সদস্য আহত হয়।
নিখোঁজরা হলেন- কুমারখালী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল ও এএসআই সদরুল।
সেসময় বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাতে পদ্মার ওপারে চর সাদীপুর এলাকায় ৬ জন পুলিশের একটা টিম অভিযানে যাচ্ছিলো। মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য যাচ্ছিলো তারা।
এসময় পদ্মা নদীতে তাদের নৌকা ডুবিয়ে দেয় কতিপয় দুষ্কৃতিকারীরা। চার পুলিশ সদস্য নদী থেকে উঠে আসতে পেরেছে। তাদের হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছে। দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ এস আই সদরুলের লাশ উদ্ধার হলেও এখন প্রর্যন্ত নিখোঁজ এ এস আই মুকুলের কোন সন্ধান পাওয়া যায়নি। তাকেও (মুকুল) উদ্ধারের অভিযান অব্যাহত রেখেছে ডুবিরি দল ও ফায়ারসার্ভিস।
এ ঘটনা উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদি এলাকার সালাম নামে একজনকে পুলিশ জিঙ্গাসাবাদের জন্য আটক করেছে বলে ধারনা করা হচ্ছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।