Thursday, 29 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

পদ্মায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ, নিখোঁজ ১

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পদ্মায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ, নিখোঁজ ১

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে মোজাম্মেল (৩৭) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছে।

   

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে নদীর পদ্মা সেতু এলাকায় এঘটনা ঘটে। নিখোঁজ মোজাম্মেল হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা।

   

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, বিকেলে মোজাম্মেল সহ ৪ বন্ধু মিলে স্পিডবোট ভাড়া করে পদ্মা সেতু এলাকায় ভ্রমণে বের হয়।

   

এ সময় স্পিডবোটটিতে আরও ৪ জন যাত্রী ছিলো। একপর্যায়ে নদীতে  ট্রলারের সাথে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটে।

   

তিনি আরও জানান, এ সময় মোজাম্মেল পানিতে পড়ে নিখোঁজ হয়, বাকি ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যাক্তির খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

এম আর/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।