Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পতিতা পল্লী থেকে দুই আ. লীগ নেতা গ্রেপ্তার

admin • 31 Jan 2025, 09:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পতিতা পল্লী থেকে দুই আ. লীগ নেতা গ্রেপ্তার

জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ততা থাকার ঘটনায় করা মামলায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে জামালপুরের পতিতা পল্লী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক।

 

গ্রেপ্তার ওই নেতা মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ পারভেজ মুকুল।

 

গ্রেপ্তার অপর নেতা সাইফুল ইসলাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর পৌর শাখার আহ্বায়ক। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক জানান, আসামিরা জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ততা থাকার ঘটনার মামলায় অন্তর্ভুক্ত। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।